বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ৯ম গ্রেডভুক্ত সহকারী পরিচালক (ভূতত্ত্ব) পদে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: ৩০, তারিখ : ০৪.৬.2020] সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
সহকারী পরিচালক (ভূতত্ত্ব) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
কমিশন কর্তৃক 09.11.2022 তারিখে জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনকৃত Applicant’s copy, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল মূল সনদ, চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত মূল ছাড়পত্র মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। কোন প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
উক্ত পদে প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মাস্ক পরিহিত অবস্থায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মাস্ক ব্যতীত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
উল্লেখ্য, মৌখিক পরীক্ষার দিন প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রের ১ সেট মূলকপি ও ১ সেট সত্যায়িত অনুলিপি সংশ্লিষ্ট বোর্ডের ব্যক্তিগত কর্মকর্তার নিকট জমা দিতে হবে :
- ক. অনলাইন Applicant’s copy;
- খ. শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট সকল সনদ;
- গ. অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
- ঘ. আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে স্থায়ী ঠিকানার সপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপোরেশন/ পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন (প্রযোজ্য ক্ষেত্রে);
- ঙ. ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি;
- চ. জাতীয় পরিচয়পত্র (NID)। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে তা পুন:প্রাপ্তির যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্রসহ কমিশনকে লিখিতভাবে জানাতে হবে;
- ছ. পরীক্ষার প্রবেশপত্র;
- জ. বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্ট সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
- ঝ. নাগরিকত্বের সনদ;
- ঞ. সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিল স্বাক্ষরিত ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
Campustimesbd.com Jobs and Education news update regularly.

