অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। কাস্টম হাউস, চট্টগ্রামের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লক্ষ্যে ২০১৪ এবং ২০১৭ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তির আলোকে বিভাগীয় নির্বাচন কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে যোগ্য বিবেচিত আবেদনকারীগণের পরীক্ষা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম কাস্টম হাউজ নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩ – CTG Custom Exam Date

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে যোগ্য বিবেচিত আবেদনকারীগণের লিখিত পরীক্ষা আগামী ১০ মার্চ, ২০২৩ খ্রিঃ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে; আবেদনের সাথে দাখিলকৃত ফেরত খামের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে প্রবেশ পত্র প্রেরণ করা হয়েছে।
পরীক্ষার স্থান, সময়সূচী, ফলাফল এবং এ সংক্রান্ত তথ্যাদি প্রবেশ পত্রের QR কোড সময়ে সময়ে স্ক্যান করে জানা যাবে। এছাড়া কাস্টম হাউস, চট্টগ্রাম এর ওয়েব সাইট (www.chc.gov.bd) ও কাস্টম হাউস, চট্টগ্রাম এর নোটিশ বোর্ডে জানিয়ে দেয়া হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.