বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (brtc) এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ। পরীক্ষার তারিখঃ ২৮ ফেব্রুয়ারি – ৬ মার্চ ২০২৪। হিসাব সহকারী গ্রেড-২ এবং লিফট অপারেটর পদে মৌখিক পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “হিসাব সহকারী গ্রেড-২ এবং লিফট অপারেটর” পদে ১০/০২/২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বিআরটিসি প্রধান কার্যালয়ে নিম্নোক্ত ছকে বর্ণিত সময়সূচী মোতাবেক অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সকল মূলকপির (প্রবেশপত্র, আবেদন কপি, সার্টিফিকেট, কোটার স্বপক্ষে সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এবং আবেদনের সময় দাখিল করা ৩ কপি রঙিন ছবি ইত্যাদি) সত্যায়িত ১ সেট ফটোকপিসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হ’ল।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪


Campustimesbd.com Jobs and Education news update regularly.