চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রামস্থ রাজস্বখাতে স্থায়ী পদে নিম্নোক্ত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে http://cmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। সরাসরি আবেদন কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্রের মূলকপি অবশ্যই প্রদর্শন করিতে হবে এবং পূরণকৃত Applicant’s User ID সহ সকল সনদপত্রের সত্যায়িত ০১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া প্রার্থীর সদ্য তোলা ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা কিংবা বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা বা বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়েবসাইট www.cmc.gov.bd তে পাওয়া যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বাতিল/প্রত্যাহার ও সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন।
শূন্য পদ পূরণে কোটা সম্পর্কিত প্রচলিত সরকারী নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়েগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগ সম্পর্কিত যেকোন সর্বশেষ তথ্য www.cmc.gov.bd এ পাওয়া যাবে।
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম হতে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারকচক্রের সাথে কোনও প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
Campustimesbd.com Jobs and Education news update regularly.


