বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ পরীক্ষা স্থগিত ২০২৩। বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৬তম গ্রেডভুক্ত “ড্রাইভার” এর ০৩টি স্থায়ী শূন্যপদে অনুষ্ঠিতব্য আগামী 08.02.2023 খ্রিঃ তারিখের ব্যবহারিক পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত নোটিশ। বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৬তম গ্রেডভুক্ত “ড্রাইভার” এর ০৩টি স্থায়ী শূন্যপদে নিয়োগের নিমিত্ত আগামী ০৮.০২.২০২৩ খ্রিঃ তারিখে সকাল ০৮:০০ ঘটিকায় ঢাকাস্থ তেজগাঁও এর ৯২, শহীদ তাজউদ্দীন আহমেদ এভিনিউ- তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ ঠিকানায় অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর ওসমানী হলের ছাত্রাবাসের মাঠে অনুষ্ঠিতব্য ব্যবহারিক পরীক্ষা অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হলো।
বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ পরীক্ষা স্থগিত ২০২৩
উক্ত পদের ব্যবহারিক পরীক্ষার সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
