কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৩। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের গত ১০- ০৮-২০২২ তারিখের ২৫.৪৭.২২০০,০০০,১১,০০৫.১৯/২৮০ নং স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক ০১ হতে ক্রমিক ২৩ পর্যন্ত পদের লিখিত পরীক্ষা আগামী ১০-০২-২০২৩ তারিখ বিকাল ৩:৩০ ঘটিকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির উপ-পরিচালক (প্রশাসন), উপ-পরিচালক (অর্থ ও হিসাব), অথরাইজ্ড
অফিসার, উপ-নগর পরিকল্পনাবিদ এবং উপ-নগর স্থপতি পদে কউক এর প্রবিধানমালা, ২০১৯ অনুসারে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বিধায় উক্ত পদসমূহে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অন্যান্য পদগুলোতে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৩
Campustimesbd.com Jobs and Education news update regularly.
