রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)-এর নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের
লক্ষ্যে নিম্নোক্ত রোল নম্বরধারী প্রার্থীদেরকে চূড়ান্তভাবে নির্বাচনপূর্বক ফলাফল প্রকাশ করা হলো।
রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
২। জ্ঞাতব্য বিষয় :
ক) নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল জানিয়ে ইতোমধ্যে প্রার্থীদের নিজ নিজ মোবাইল নম্বরে এসএমএস/বার্তা প্রেরণ করা হয়েছে।
অনুরূপভাবে, নির্বাচিত সকল প্রার্থীর স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড এডি ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। উল্লিখিত চূড়ান্তকৃত নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্রে বর্ণিত কর্মস্থলে আগামী ২৩-০২-২০২৩ তারিখে যোগদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিয়োগপত্র পাওয়া না গেলে কোম্পানির প্রশাসন বিভাগে যোগাযোগের জন্য (মোবাইল নম্বর : 01819611709 ও 01711437090) অনুরোধ করা হলো। আরপিজিসিএল-এর ওয়েবসাইটেও (www.rpgcl.org.bd)-এ বিজ্ঞপ্তি দেখা যাবে।
খ) চাকরিতে নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ছাড়পত্র দাখিল করতে হবে।
গ) যোগদানের সময় অবশ্যই নিয়োগপত্র ও আবেদনপত্রে উল্লিখিত সংশ্লিষ্ট ডকুমেন্ট দাখিল করতে হবে।
ঘ) মৌখিক পরীক্ষা গ্রহণের সময় যে সকল প্রার্থী চাহিদাকৃত মূলসনদ দাখিল করেননি বা করতে পারেননি যোগদানের সময় তা দাখিল করতে হবে অন্যথায় নিয়োগপত্র গ্রহণযোগ্য হবে না ।
বি.দ্র. প্রার্থীদের আবেদনে কোনো প্রকার তথ্য গোপন বা ভুল তথ্য প্রদানের কারণে কোম্পানি কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো ।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
