বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উন্নয়ন বাজেটের আওতাধীন সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (সরকারি বিধি মোতাবেক) জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী সাকুল্য বেতনে নিম্নবর্ণিত শর্তে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আবেদনের শর্ত ও নিয়মাবলী :
১. ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার
এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
২. আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd তে প্রবেশ করে e-Recruitment Menu অথবা https://eservice.bba.gov.bd/recruitment/ এর মাধ্যমে আগামী ০৯ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ০৯.০০টা থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল ০৫.০০টা পর্যন্ত আবেদন করতে পারবেন;
৩. আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd এর নোটিশ বোর্ড দেখুন।
Campustimesbd.com Jobs and Education news update regularly.