পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (baera) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (baera) তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://baera.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট https://baera.gov.bd/ এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষায় তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://baera.gov.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে।

  • প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (baera)
  • পদের নামঃ বিভিন্ন পদ
  • আবেদন শুরুঃ ২১ জুলাই ২০২৫
  • আবেদনের লিংকঃ http://baera.teletalk.com.bd
  • আবেদনের শেষ তারিখঃ ২০ আগস্ট ২০২৫

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (baera) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

baera

 

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://baera.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

  • (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২১.০৭.২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকা।
  • (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২০-০৮-২০২৫ বিকাল ০৫.০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (৩০০x৩০০ pixel) ও স্বাক্ষর (৩০০x৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Up-load করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান; Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে যদি কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নিভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ এবং ২নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারিরীক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) সকল পদে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা । এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://baera.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ।

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন ।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

খাদ্য অধিদপ্তর এডমিট কার্ড ২০২৫ | খাদ্য অধিদপ্তর পরীক্ষার সময়সূচি ২০২৫

খাদ্য অধিদপ্তরের ২৫ (পঁচিশ) ক্যাটাগরির ১৭৯১ টি শূন্যপদের মধ্যে ১ম ধাপের ১৪ ক্যাটাগরির কারিগরি পদে …