সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের একই উপজেলার মধ্যে বদলি বিজ্ঞপ্তি ২০২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের একই উপজেলার মধ্যে বদলির সম্পর্কিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের একই উপজেলার মধ্যে বদলি বিজ্ঞপ্তি ২০২৩। উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে ০৬ অক্টোবর ২০২২ পর্যন্ত সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের নিকট থেকে একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন গ্রহণ করা হয়। পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ জারি হওয়ায় একই উপজেলায় ২য় দফা অনলাইন বদলি নিম্নলিখিত শর্তসমূহ প্রতিপালনপূর্বক আগামী ০৩ জানুয়ারী ২০২২ তারিখ হতে ০৮ জানুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের একই উপজেলার মধ্যে বদলির আবেদন কার্যক্রম চালু থাকবে।

আরও পড়ুন:

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের একই উপজেলার মধ্যে বদলি বিজ্ঞপ্তি ২০২৩

শিক্ষকগণের একই উপজেলার মধ্যে বদলির শর্তসমূহ:

ক) শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ০১ বা ০২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২২ ডিসেম্বর ২০১২ তারিখে জারিকৃত সর্বশেষ “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২” অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

গ) যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুন:বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

২। উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে
সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোন রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

৩। বর্ণিতাবস্থায়, উল্লিখিত শর্তসমূহ প্রতিপালনপূর্বক আগামী ০৩ জানুয়ারী ২০২২ তারিখ হতে ০৮ জানুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের একই উপজেলার মধ্যে অনলাইনে বদলির জন্য আবেদন গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

বিতরণ :
(১) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সকল)
২) উপজেলা/থানা শিক্ষা অফিসার, (সকল)

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল ২০২২

www dpe gov bd result 2026 pdf

primary exam result 2022 pdf download, www.dpe.gov.bd notice board 2022, dpe gov bd result pdf …