চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। ১১৭ পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এ নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধিত)। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শাখা-৪, (শুল্ক-মূসক) এর স্মারক নং ৮.০০.০০০০.০৩৮.১১.০০৬.২১.৫১ তারিখ: ০৯ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টমস,
এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর নিম্নলিখিত শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকটঅনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
আবেদন লিংকঃ http://ctgvat.teletalk.com.bd/
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩


০১-১২-২০২২ খ্রি. তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৯; তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. মোতাবেক চাকরি প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ খ্রি. তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন।
ইতোপূর্বে ২০১৭ সালে এ দপ্তর হতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদিত প্রার্থীগণের নিয়োগ কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার লক্ষ্যে প্রার্থীদেরকে তাদের তথ্যসমূহ পুনরায় অনলাইনে প্রদান করতে হবে, এক্ষেত্রে তাদেরকে পরীক্ষার ফিস প্রদান করতে হবে না। উক্ত পরীক্ষা সংক্রান্ত বিষয়াদি এ দপ্তরের ওয়েবসাইট (www.chittagongvat.gov.bd) ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.