একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট পরবর্তী করণীয়। পোস্টটি সম্পূর্ণ পরে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। যাদের কলেজে চান্স হয়েছে আগামী ১ থেকে ৮ জানুয়ারির মধ্যে যেভাবে প্রাথমিক আবেদন ফি দিয়েছেন ঠিক একই পদ্ধতিতে ৩২৮ টাকা পেমেন্ট করে ভর্তি কনফার্ম করতে হবে।
একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট ২০২৩ – রেজাল্ট পরবর্তী করণীয়

৮ জানুয়ারি রাত ৮ টার মধ্যে ৩২৮/- ফি দিয়ে ভর্তি কনফার্ম নাহ করলে, কলেজ নির্বাচন ও আবেদন বাতিল হবে। পুনরায় ফি দিয়ে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন ৯ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত।
৩২৮ টাকা ফি দিয়ে ভর্তি কনফার্ম করার পর ভর্তি অটো মাইগ্রেশান চালু হয়ে যাবে। যাদের ১ম চয়েস কলেজ আসছে তাদের মাইগ্রেশান হবে নাহ। যাদের ২-১০ নং চয়েসের কলেজ আসছে শুধু তারা ভর্তি কনফার্ম করলে উপরে দিকে সিট খালি থাকার সাপেক্ষ্যে মাইগ্রেশান হবে। আগামী ১২ এবং ১৮ জানুয়ারি ২ বার মাইগ্রেশান ফলাফল প্রকাশ করা হবে।
এর মানে এই দাঁড়ালো, যাদের ১ম চয়েস এ কলেজ চলে আসছে তারা ৩২৮ টাকা ফি দিয়ে সরাসরি ২২-২৬ তারিখের মধ্যে কলেজে ভর্তি হতে পারবে! আর যাদের ২-১০ এর মধ্যে কলেজ আসছে তাদের ১২ এবং ১৮ জানুয়ারি ২ বার মাইগ্রেশানে পরিবর্তন হয়েছে কিনা চেক করা লাগবে। এরপর ২২-২৬ তারিখ কলেজে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে পারবেন।
যারা মেধা তালিকায় স্থান পায়নি বা ভর্তি কনফার্ম করবে নাহ, তারা আগামী ০৯/০১/২০২৩ইং তারিখ থেকে ১০/০১/২০২৩ইং তারিখ পর্যন্ত নতুন করে ৫-১০টি কলেজ দিয়ে আবেদন করতে পারবেন। ২য় পর্যায়ে খুব কম সংখ্যক সিট খালি থাকবে, সেদিকে লক্ষ্য রেখে আবেদন করবেন।
ভর্তি সংক্রান্ত পরবর্তী আপডেট গ্রুপে পোস্ট আকারে জানাবো…সাথেই থাকুন।
Campustimesbd.com Jobs and Education news update regularly.