স্থল বন্দর কর্তৃপক্ষ ১৯-০২-২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি কর্তৃক এতদ্সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে ১৩ ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। সে প্রেক্ষিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মেধার ক্রমানুসারে পদভিত্তিক তালিকা নিম্নরূপ।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণের যোগদানের তারিখ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.blpa.gov.bd) নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। রেজিষ্টার্ড ডাকযোগে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হবে। উল্লেখ্য, নিয়োগ পরবর্তীতে সরকারি নিদের্শনা অনুযায়ী একাডেমিক সনদপত্র, পুলিশ ভেরিফিকেশন ও মুক্তিযোদ্ধা/এতিম/শারীরিক প্রতিবন্ধী/আনসার ও গ্রাম প্রতিরক্ষার সদস্য কোটায় নির্বাচিত প্রার্থীর সনদ যাচাই করা হবে। সনদ যাচাই অন্তে সঠিক পাওয়া না গেলে প্রার্থীর যোগদান বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
চাকুরিতে যোগদানকালে ডোপ টেস্টসহ পদ ও ক্রমিক নং-০১-০৭ এর ক্ষেত্রে সরকারী মেডিকেল কলেজ কর্তৃক (অধ্যাপকের নিচে নয়) এবং ক্রমিক নং-০৮-১৩ এর ক্ষেত্রে জেলা সিভিল সার্জনের দপ্তর কর্তৃক (সিভিল সার্জনের নিচে নয়) স্বাস্থ্য সনদ, ১ম শ্রেণীর গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০৪ (চার) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ও আবেদনকালে প্রদত্ত সকল সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
স্থল বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ফলাফল ২০২৪ – BLPA Exam Result

Campustimesbd.com Jobs and Education news update regularly.