প্রাথমিকে শিক্ষক নিয়োগে পদ বাড়িয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আগামী ১৪ ডিসেম্বর বিকালে প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগে পদ সংখ্যা বাড়ছে
আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ১৪ ডিসেম্বর
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই পূর্বক চুড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর-২০২২ খ্রি. অপরাহ্নে প্রকাশ করা হবে।’’
সহকারী শিক্ষক নিয়োগের পদ সংখ্যা বাড়ানোর জন্যই মূলত আজ সোমবার ফল প্রকাশ করা হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট কত সংখ্যত শিক্ষক প্রয়োজন সেটি যাচাই করার পর ফল প্রকাশ করা হবে।
সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে সোমবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সভায় বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ ফল না প্রকাশ করার সিদ্ধান্ত হয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই শেষে এই ফল প্রকাশ করা হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
