জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ সচিব পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নামঃ ইউনিয়ন পরিষদ সচিব। পরীক্ষার তারিখঃ ২৫-১১-২০২২ তারিখ। পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ টা। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যে, পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ইউনিয়ন পরিষদ সচিবের শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা আগামী ২৫-১১-২০২২ তারিখ সকাল ১০.০০ টায় (১) পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ (২) পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও (৩) পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ইউনিয়ন সচিব পরীক্ষার সময়সূচি – patuakhali Union Socib Exam

উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া ইতোপূর্বে ইস্যুকৃত যে
সকল বৈধ প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেছে অথবা বিনষ্ট হয়েছে তাদেরকে আগামী ২৩-১১-২০২২ তারিখের মধ্যে ০১ (এক) কপি
পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ভোটার আইডি কার্ডসহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় যোগাযোগ করে
ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
Campustimesbd.com Jobs and Education news update regularly.