বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। ১৮.১১.২০২২ তারিখে অনুষ্ঠিত সাইন্টিফিক অফিসার পদের এপ্লাইড কেমিস্ট্রি, ফার্মেসি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের লিখিত পরীক্ষার ফলাফল।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সাইন্টিফিক অফিসার পদে জনবল নিয়োগের নিমিত্ত অদ্য ১৮.১১.২০২২ তারিখ সকাল ১১:০০ টায় বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, ড. কুদরত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীগণের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সাইন্টিফিক অফিসার পদের মৌখিক পরীক্ষার নোটিশ ২০২২

২. নির্বাচিত প্রার্থীগণকে যথাসময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীগণকে মূল প্রবেশ পত্র (রঙিন),
- চাকরির আবেদনের কপি (রঙিন),
- জাতীয় পরিচয়পত্রের মূলকপি,
- অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে),
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি,
- থিসিস পেপার (প্রযোজ্য ক্ষেত্রে) এবং
- মূল নম্বরপত্রসহ প্রত্যেকটির এক সেট করে ফটোকপি সংগে রাখার অনুরোধ করা হলো।
- থিসিস পেপারের ফটোকপি আনার প্রয়োজন নেই।
৩. স্বাস্থ্য বিধি অনুসরণ করে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীগণকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
Campustimesbd.com Jobs and Education news update regularly.