পরিবার পরিকল্পনা বিভাগ লক্ষ্মীপুর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় লক্ষ্মীপুর। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগযোগ্য ০২ (দুই) ক্যাটাগরি (পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী) পদে ১৪/১০/২০২২ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এতদ্বারা প্রকাশ করা হ’ল ।
পরিবার পরিকল্পনা বিভাগ লক্ষ্মীপুর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২
উক্ত ফলাফল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নোটিশ বোর্ড, জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর এর নোটিশ বোর্ড ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, লক্ষ্মীপুর এর ওয়েব সাইট www.fpo.lakshmipur.gov.bd এবং www.dclakshmipur.gov.bd এর মাধ্যমে পাওয়া যাবে।
২। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশের ০৪ (চার) কার্যদিবসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তির ৮নং শর্তে বর্ণিত সনদ/কাগজপত্রাদি, যথাঃ-
- (ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);
- (খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;
- (গ) মহিলা কোটা ব্যতিত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র;
- (ঘ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ(আবেদনকারীর সাথে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্ক অবশ্যই উল্লেখ করতে হবে);
- (ঙ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র, গেজেট, লাল মুক্তি বার্তা/ভারতীয় তালিকার ছায়ালিপি;
- (চ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/গেজেটেড কর্মকর্তা (ন্যূনতম ৯ম গ্রেড) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্ৰ ;
- (ছ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;
- (জ) Online এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy); গেজেটেড কর্মকর্তা (নূন্যতম ৯ম গ্রেড) কর্তৃক সত্যায়ন করে ০১ (এক) সেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে জমা দিতে হবে ।
৩ । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট www.fpo.lakshmipur.gov.bd এবং জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর এর নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট www.dclakshmipur.gov.bd এর মাধ্যমে জানানো হবে
Campustimesbd.com Jobs and Education news update regularly.

