এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক দৈনিক যুগান্তর ও The daily sun পত্রিকায় গত ১৭-০৭-২০১৯ খ্রি. তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং দৈনিক যুগান্তর ও The daily sun পত্রিকায় গত ১৪-০৮-২০২০ খ্রি. তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ০২ (দুই)টি প্রশাসনিক কারণে বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক বাতিল করা হয়েছে এবং উক্ত ০২ (দুই)টি নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে দাখিলকৃত আবেদনের সঙ্গে সংযুক্ত পে-অর্ডার/ব্যাংক ড্রাফট-এর সমপরিমাণ অর্থ আবেদনকারীগণকে ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায়, আগামী ০৪ জুলাই, ২০২৪ খ্রি. তারিখ হতে ০৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. তারিখের মধ্যে আবেদনকারীগণকে উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে প্রতিষ্ঠানের হিসাব শাখা হতে (প্রয়োজনে – জনাব কাজী জামাল উদ্দিন, উচ্চমান সহকারী কাম-ক্যাশিয়ার, মোবাইল নং-০১৭১২- ৩৭৩৮৮৩) সমপরিমাণ অর্থ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট নিয়োগ বাতিল প্রজ্ঞাপন ২০২৪


Campustimesbd.com Jobs and Education news update regularly.