২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব(নিয়মিত)প্রোগ্রামে ২য় পর্যায়ের আবেদন ও ভর্তি তথ্য…

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) প্রোগ্রামে ২য় পর্যায়ের ভর্তি আবেদন প্রক্রিয়া ২৯ মে বিকাল ৪টা থেকে ৬ জুন ২০১৮ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে উক্ত আবেদন ফরম পূরণ করে আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে ৭ জুন ২০১৮ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

এই ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে হবে না। আবেদনকারীদের স্নাতক (সম্মান) ও মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে৷

আপনাদের সুবিধার্থে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ

২য় পর্যায়ে প্রাথমিক আবেদন এর সময়সীমাঃ ২৯/০৫/২০১৮ তারিখ থেকে ০৬/০৬/২০১৮।

২য় পর্যায়ে আবেদন ফরম কলেজে জমা দেওয়ার সময়সীমাঃ
৩০/০৫//২০১৮ তারিখ থেকে
০৭/০৬/২০১৮।

২য় মেধা তালিকা প্রকাশঃ – ।

কোটার মেধা তালিকা প্রকাশঃ –।

রিলিজ স্লিপের আবেদনের সময়সীমাঃ –।

রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশঃ –।

আবেদনের সাধারণ যোগ্যতা

১.জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।

২.জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১ম পর্ব মাস্টার্স (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না।

৩.জাতীয় বিশ্ববিদয়ালয় থেকে মাস্টার্স (নিয়মিত/অনিয়মিত) পরীক্ষায় উত্তীর্ণ অথবা উক্ত প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত/রেজিস্ট্রেশন প্রাপ্ত কোন প্রার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে আবেদন করতে পারবে না।
উক্ত শর্ত ভঙ্গ করে কোন প্রার্থী এ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করলে তার ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

বিঃদ্রঃ এ ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রদর্শিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে “মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি নির্দেশিকা’ এ বর্ণিত অন্যান্য শর্তাবলী ও নির্দেশনা বহাল থাকবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল ২০২২ - ১ম মেধাতালিকার ফলাফল ২০২২

অর্নাস ভর্তি রেজাল্ট ২০২৫ – ১ম মেধা তালিকা ও ভর্তি প্রক্রিয়া

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক …