অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত, কুষ্টিয়া এর কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নিম্নে উল্লেখিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
দৈনিক যুগান্তর – ২৬ অক্টোবর ২০২২
কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত, কুষ্টিয়া এর কার্যালয়ে শর্তাবলী:
- ১. নিয়োগের ক্ষেত্রে প্রচলিত সকল বিধি-বিধান অনুসরণ করা হবে।
২. আগ্রহী প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.১১০,০০০.০০.০০.০৮৯.১৪-০১, তারিখ-২৯-১২-২০১৪ খ্রি. অনুযায়ী নির্ধারিত আবেদন ফরম জেলা জজ, কুষ্টিয়া-কে সম্বোধন করে স্বহস্তে পূরণপূর্বক ‘চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্তে বাছাই কমিটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত, কুষ্টিয়া’ এর অফিসে রেজিস্ট্রি ডাকযোগে বা সরাসরি আগামী ১৩,১১,২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৩. চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৫. আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত থাকতে হবে।
ক. আবেদনকারীর সম্প্রতি তোলা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি।
- খ. আবেদনকারীর সকল শিক্ষাগত যোগ্যতা, কোটা ও অভিজ্ঞতা সংক্রান্ত সনদপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
- গ. আবেদনকারীর জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- ঘ. আবেদনকারীর স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূল/সত্যায়িত ফটোকপি।
- ঙ. অর্থনৈতিক কোড নং-১-২১০১-০০০১-২০৩১-তে ট্রেজারী চালানমূলে ক্রমিক নং-১-৬ এ উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে ২০০ (দুইশত) টাকা ও ক্রমিক নং-৭ এ উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে ১০০ (একশত) টাকা জমা প্রদান সংক্রান্তে চালানের কপি।
- চ. আবেদনপত্রের সাথে প্রার্থীর বর্তমান ডাক যোগাযোগের ঠিকানাযুক্ত ১৫/- (পনেরো) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট সম্বলিত ৯.৫ x ৪.৫” মাপের ফেরৎ খাম।
- ছ. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে—মুক্তিযোদ্ধার মূল সনদের সত্যায়িত ফটোকপি ও নিম্নবর্ণিত ছকে তথ্য উল্লেখ করতে হবেঃ
৫. সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩০.০৯.২০২২ খ্রিঃ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা এর গত ২২.০৯.২০২২ খ্রিঃ তারিখের স্মারক নং ০৫.00.0000.170.11.017.২০-১৪৯ মোতাবেক প্রার্থীদের বয়স ২৫.০৩.২০২০ খ্রিঃ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৬. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
৭. মৌখিক পরীক্ষার সময়ে প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ প্রদর্শন করতে হবে।
৮. নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের সার্কুলার নং-৮/২০১৫, তারিখঃ ০৭.০৬.২০১৫ খ্রিঃ মোতাবেক কেবল কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা ও উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়া গেলে অন্য জেলার উপযুক্ত প্রার্থীর নিয়োগের বিষয়ে বিবেচনা করা হবে।
৯. অত্র নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল, বিজ্ঞপ্তিভুক্ত পদসংখ্যা হ্রাস বৃদ্ধিসহ নিয়োগ সম্পর্কিত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
চেয়ারম্যান
নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও
অতিরিক্ত জেলা ও দায়রা জজ
অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত, কুষ্টিয়া।
Campustimesbd.com Jobs and Education news update regularly.