জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিপিএ/সিজিপিএ/বিভাগ নির্ণয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী সঠিক জিপিএ বা সিজিপিএ হিসাব করতে ব্যর্থ হয়। তাই আমরা আজ জিপিএ এবং সিজিপিএ নিয়ে আলোচনা করছি। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে তা নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোন প্রকার আপত্তি/অভিযোগ গ্রহণ করা হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম:
- 80-100 → A+ (Plus)→ 4.00 →1st class
- 75-80 → A (Plain)→ 3.75 →1st class
- 70-75 → A- (Minus)→3.50 → 1st class
- 65-70 → B+ (Plus) → 3.25 → 1st class
- 60-65 → B (Plain) → 3.00 → 1st class
- 55-60 → B- (Minus) → 2.75 → 2nd class
- 50-55 → C+ (Plus) → 2.50 → 2nd class
- 45-50 → C (Plain) → 2.25 → 2nd class
- 40-45 → D (Plain) → 2.00 → 3rd class.
- Less Then 40 → F(Fail) → 0.00 → error
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশ মার্ক:
- 100 তে 40
- 80 তে 32
- 60 এ 24
- 40 এ 16
- 20 এ 8
- 15 তে 6
- 10 এ 4
জাতীয় বিশ্ববিদ্যালয়ের GPA / জিপিএ নির্নয়:
GPA = এক বছরে মোট অর্জিত পয়েন্ট ➗ এক বছরে মোট অর্জিত ক্রেডিট
এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
এক বছরের মোট অর্জিত ক্রেডিট : পাশ কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”

Example:
B+ = 3.25×4 = 13, C = 2.25×4 = 9, B+ = 3.25×4 = 13, B = 3.00×4 = 12, B- = 2.75×4 = 11, A- = 3.50×4 = 14,
সুতরাং মোট অর্জিত পয়েন্টস : 13+9+12+13+12+11+14 = 72
এবং মোট অর্জিত ক্রেডিট : 4+4+4+4+4+4 = 24
মোট জিপিএ দাড়ায় : 72/24 = 3.00
জাতীয় বিশ্ববিদ্যালয়ের CGPA নির্নয়:
CGPA = চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) + অর্জিত গ্রেড পয়েন্টস ➗ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা।


চার বছরের মোট অর্জিত পয়েন্ট : জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করবেন তার সাথে
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট : পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল।
Campustimesbd.com Jobs and Education news update regularly.